শ্রীপুর পৌরসভাকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এস.এম আবুল কালাম আজাদ
- আপডেট সময় : 12:30:15 am, Wednesday, 1 July 2026 100 বার পড়া হয়েছে
আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এক বর্ণিল ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এস.এম আবুল কালাম আজাদ।
”আসুন সকলে মিলে আধুনিক ও মডেল শ্রীপুর পৌরসভা গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। স্থানীয় জনগণের সাথে আলাপকালে জানা যায়, একজন পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ব্যক্তিত্ব হিসেবে আলহাজ্ব এস.এম আবুল কালাম আজাদ পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন।
এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সামগ্রিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে শ্রীপুরকে একটি আদর্শ ও পরিবেশবান্ধব মডেল পৌরসভায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। একজন যোগ্য অভিভাবক হিসেবে তিনি শ্রীপুর পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, আলহাজ্ব এস.এম আবুল কালাম আজাদের মতো উন্নয়নমনস্ক নেতৃত্ব শ্রীপুর পৌরসভার আধুনিকায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









