সংবাদ শিরোনাম ::
পরিবেশ রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন:
Md Motiur Rahman Chowduri
- আপডেট সময় : 07:10:47 pm, Monday, 20 April 2026 164 বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী নশিপুর এলাকায় ‘চৌকিরদহ খাল’ খনন ও পুন:খনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচির আদলে দেশব্যাপী এই মহাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









